পলাশ (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌর এলাকার ৪ নং ওয়ার্ড বাগপাড়া গ্রামের মুসান্না গালিব এবং শেখ শরিফের ঝুলন্ত লাশ নিজ নিজ বাড়ি থেকে উদ্ধার করল পলাশ থানা পুলিশ। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় মধ্য বাগপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে মোসান্না গালিব( ১৯) এবং প্র।ণ গেইট সংলগ্ন বাগপাড়া গ্রামের প্রবাসী বাশির উদ্দিন শেখ এর ছেলে শেখ শরিফ( ২১) উভয়ের লাশ ১৭ মার্চ গতকাল মঙ্গলবার রাতে উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। সূত্রে আরও জানা যায় রাস্তার পাশে আমিনুল ইসলামের বাড়ি থাকায় তার বাড়ি থেকে পচা দুর্গন্ধ পাচ্ছিল পথচারী এবং এলাকার জনগণ সাথে সাথে পলাশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে দেখে যে মুসান্না গালিব ফ্যানের সাথে জুলে আছে এবং ঘর থেকে পচা দুর্গন্ধ আসছে ধারণা করা হচ্ছে আরো ৫/৬ দিন আগেই তার মৃত্যু হয়েছে । এলাকাবাসী আরো জানায় মোসান্না গালিব বাড়িতে একাই থাকতেন যার ফলে মৃত্যু সম্বন্ধে কেউ জানতে পারেনি। অপরদিকে প্রবাসী বাসির উদ্দিন শেখ এর ছেলে শেখ শরিফ গতকাল সারাদিন তার কোন সন্ধান না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখে পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখে ফ্যানের সাথে ঝুলে আছে এবং ধারণা করা হচ্ছে বেশ কয়েক ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশ উভয়ের সুরতহাল রিপোর্টসহ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী ১০০ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এই মর্মান্তিক ঘটনার ব্যাপারে পলাশ থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান এই ঘটনায় পুলিশি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গ্রাম-গঞ্জ-শহর
পলাশে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার
নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌর এলাকার ৪ নং ওয়ার্ড বাগপাড়া গ্রামের মুসান্না গালিব এবং শেখ শরিফের ঝুলন্ত লাশ নিজ নিজ বাড়ি থেকে উদ্ধার