কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে মো. শামীম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) এ ঘটনা ঘটে। নিহত শামীম ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শামীমের সঙ্গে তার ফুফাতো ভাই সুলতানের ছেলে লিংকনের মধ্যে পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে বিষয়টি নিয়ে আবারও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লিংকন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো ছুরি এনে শামীমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শামীমের স্ত্রী নাসরিন আক্তার বলেন, ‘আমার স্বামীর সামনে এসে তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে