কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : সারাদেশে জ্বালানি তেলের ব্যাপক সংকটের মুহূর্তে পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে শাফিন ট্রেডার্স নামের একটি তেলের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে গত (৩০ মার্চ) সোমবার রাতে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পেট্রোলিয়াম আইন- ২০১৬ এর ধারা ২০(খ) লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।