কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। ২৭ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার উত্তর যদুবয়রা ঈদগাহ মাঠে এলাকাবাসীর উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়। রেজাউল হক রুনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আফজাল হোসেন প্রধান অতিথির বক্তব্যে সমাজ থেকে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি নির্মূল করার বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি ইসলামের আলোকে নৈতিকতা, সততা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার উপর গুরুত্ব আরোপ করেন।

এমপি আফজাল হোসেন বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নৈতিক সমাজ গড়ে তোলা সম্ভব। আসুন সকলে মিলে অন্যায় আর অবিচারের বিরুদ্ধে সোচ্চার হই এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসি।

এসময় উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা সামসুদ্দিন আহমাদ, ইউপি জামায়াতের আমীর মাওলানা তৌহিদুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক নুর উদ্দিন মাষ্টার, ইউপি চেয়ারম্যান নমীনি আব্দুল মালেক, ইউপি জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে সবাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এমপি উক্ত ঈদগাহের উন্নয়ন কল্পে ৩ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন।