শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নের দাবিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কেন্দ্রীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কবির আহমদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব লস্কর মোহাম্মাদ তসলিম-এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আক্তার হোসেন, দপ্তর সম্পাদক নুরুল আমিন প্রমুখ।
তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের এবং এই সংগ্রামকে এগিয়ে নিতে ১ মে’র মহাসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের বিভিন্ন শিল্পখাতের শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এবারের সমাবেশকে সফল করে তুলতে হবে।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, মহাসমাবেশ সফল করতে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হবে। এর মধ্যে রয়েছে প্রচার কার্যক্রম বৃদ্ধি, বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, পোস্টারিং, কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো। নেতৃবৃন্দ সকল শ্রমিক, পেশাজীবী এবং সাধারণ জনগণকে ১ মে’র মহাসমাবেশে যোগ দিয়ে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানান।