মৌলভীবাজারের জুড়ীতে জ্বালানি তেলের সংকটের মধ্যে প্রচলিত উপহারের ধারা ভেঙে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দিয়েছেন এক যুবক।
বুধবার (৮ এপ্রিল) উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে দুবাই প্রবাসী খলিফা আল মারুফের বিয়েতে অকটেন উপহার দেন বরের বন্ধু প্রবাসী সোহান চৌধুরী। ঘটনাটি ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে বন্ধুর প্রতি ভালোবাসা ও বাস্তবতার কথা বিবেচনা করেই এই অভিনব উপহারের চিন্তায় তিনি অকটেন উপহার দেন।