মুরাদনগর (কুমিল্লা) : তরুনদের নিজেদের উদ্যোগে সড়কের দু’পাশে চেরিফুলের গাছ রোপন করে পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। জানা গেছ, গত ক’দিন ধরে উৎসবমুখর পরিবেশ সৌন্দর্যবর্ধকে কুমিল্লার মুরাদনগর উপজেলা পান্নারপুল টু বাখরাবাদ সড়কের পায়ব গ্রাম এলাকায় দ’পাশে শতাধিক চেরি ফুলের গাছ রোপন করে আসছে।

ওই তরুণদের সঙ্গে কথা বলে জানা গেছে, বায়ুদূষণ কমানো ও সড়কের পরিবেশের ভারসাম্য রক্ষা ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। ওই এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, বৃক্ষরোপণ উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়’ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। তরুনদের এ মহৎ কাজকে সাধুবাদ জানান। সবুজে ঘেরা একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তরুনদের এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণাী উৎস হয়ে থাকবে।

ছাত্র কল্যাণ ফাউন্ডেশন

কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এর কার্যকরী পরিষদ কমিটির এক সভা গতকাল ০৭ ই এপ্রিল ২০২৬ ইং রোজ মঙ্গলবার বেলা ১১.৩০ ঘটিকায় ডিসি কোর্টের ৩য় তলায় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ মিজানুুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি হাজী আশরাফ উদ্দিন নজু, প্রতিষ্ঠাতা সদস্য এ্যাডভোকেট মোঃ লিয়াকত আলী, জিএম গোলাম মোস্তফা বাচ্চু, সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, দপ্তর সম্পাদক সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন রিপন, নির্বাহী সদস্য ডা: তৌহিদুল ইসলাম জামাল, খোন্দকার মোহাঃ আব্দুল্লাহ, হাসান জামান জাকির ও অধ্যক্ষ মোঃ আব্দুল হাই। সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, কিছুদিনের মধ্যে শিক্ষা বৃত্তি ফরম বিতরন করা হবে। এছাড়া ফাউন্ডেশনের উন্নতিকল্পে বেশ কিছু সিদ্ধান্ত গ্রুহণ করা হয়।

কমিটি গঠন

হাটহাজারী (চট্টগ্রাম) : বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাটহাজারী উপজেলার শিল্প ও বাণিজ্য বিভাগের উদ্যোগে ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার শূরা ও কর্মপরিষদ সদস্য আবু তাহের চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী। সভায় বক্তারা বলেন, স্থানীয় শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় জোরদারে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে এ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্রীড়া দিবস উদযাপন বেনাপোল

ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো ধাঁধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে অহিদ। এসময় তিনি বলেন, ক্রীড়া চর্চা শুধু শারীরিক সুস্থতা নয়, বরং সামাজিক বন্ধন জোরদার এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মোবাইল কোর্ট

হাটহাজারী চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী এলাকার খিল্লাপাড়া ও নাথপাড়া এলাকায় জোরপূর্বক পুকুর ভরাটের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এ দ- প্রদান করা হয়। জানা যায়, এলাকায় প্রাকৃতিক জলাধার হিসেবে ব্যবহৃত একটি পুকুর অবৈধভাবে ভরাটের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে ৫০,০০০ টাকা অর্থদ- প্রদান করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও প্রাকৃতিক জলাধার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতার ৮

সিরাজদিখান (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় পুলিশ মাদকবিরোধী অভিযানে গিয়ে থানা পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী এক ব্যক্তিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, পূর্ব রাজদিয়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে সাবেক সমন্বয়ক ইয়ামিন শেখ ও একই গ্রামের মোঃ বাদশা শেখের ছেলে মোঃ হোসেন শেখ। এ ছাড়া পৃথক মামলায় আরও ছয়জনকে আটক করে মোট আটজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার পূর্ব রাজদিয়া এলাকায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালায় সিরাজদিখান থানা পুলিশ। এ সময় ইয়ামিন শেখ (২৭) নামের এক ব্যক্তি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশের কাজে বাধা প্রদান ও জনসমাগম ঘটিয়ে বি শৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ ঘটনায় ইয়ামিন শেখ, হোসেন শেখ (২৭) ও সোহেল বেপারী (২১)কে আটক করা হয়।