মাগুরা সংবাদদাতা : জেলা ও দায়রা জজ আদালত, মাগুরা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বগুড়া সহ দেশের ৭টি জেলায় ই-বেইলবন্ড (e-Bail Bond) সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।
এই কার্যক্রমের মাধ্যমে জামিন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও ডিজিটাল ব্যবস্থাপনায় আনা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। মাগুরায় জেলা ও দায়রা জজ আদালত হল রুমে ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা জজ মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ,পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম সহ আন্যান্য বিচারকবৃন্দ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আওতায় থাকা জেলাগুলো হলো: বগুড়া, মাগুরা, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও যশোর। আয়োজনে : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।