নরসিংদী সংবাদদাতা : “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এ প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ বুলবুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু কাউছার সুমন প্রমুখ। বর্তমান বিশে^র বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুকি বিবেচনায় প্রতিপাদ্য বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করে বলে অভিমত ব্যক্ত করেন বক্তাগণ । এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, কর্মচারী, নার্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।