স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর মহানগরীর টঙ্গীর উত্তর বনমালা এলাকায় একই রাতে ছোট ভাইকে নির্মম হত্যা এবং বাবার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্ত, সিসিটিভি ফুটেজ এবং আদালতে দেওয়া স্বীকারোক্তি মিলিয়ে এটি একটি পরিকল্পিত জোড়া হত্যাকা- বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় বড় ছেলে সাইফুর রহমান সোহানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

জিজ্ঞাসাবাদে তিনি তার বাবা ও ভাইকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, সোহেল দর্জি এবং তার ছোট ছেলে সাকিবুর রহমান শোয়েব (১৮)। রোববার ভোরে নিজ বাসা থেকে সাকিবের লাশ এবং বাড়ির পাশের বনমালা রেললাইন থেকে সোহেলের লাশ উদ্ধার করা হয়।

তদন্ত সূত্রে জানা যায়, পারিবারিকভাবে সোহানের খালাতো বোনের সঙ্গে তার বিয়ের কথা চলছিল।