পঞ্চগড় সংবাদদাতা : ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দুরীকরণ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে গত ৭ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।

এতে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা: শুকুরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসার (ভারপ্রাপ্ত) আবুল হাশেমসহ ক্রীড়া সংস্থার সদস্য ও খেলোয়াড়রা অংশ নেন।