রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিএনজি স্টেশনে হাতে নাতে সাড়ে ১২কেজি গাঁজাসহ নুরুল ইসলাম (৪৫) ও রাজু মিয়া (২২) কে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

রবিবার আনুমানিক ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলা মোড় সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। নুরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাতপুর উপজেলার কাদাইবাদল গ্রামের মৃত্যু ময়জান আলীর ছেলে ও রাজু মিয়া সৈয়দপুরের সুখিপুর উপজেলার শরিয়তপুর গ্রামের মোবারক হোসেন এর ছেলে বলে জানা গেছে।

রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ও রাজু মিয়া কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থেকে সাড়ে ১২ কেজি গাঁজাসহ টাইঙ্গাইলে যাওয়ার উদ্দেশ্যে রৌমারী সিএনজি স্টান্ডে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।