রংপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অটিজম শিশুদের ক্রীড়া উৎসব ২ রা এপ্রিল বৃহস্পতিবার সকালে শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ রমিজ আলম।

অনুষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনায়েত হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।