হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর ২০২৬ উপলক্ষ্যে মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নে ১ হাজার ৩১১ টি দুস্থ ও অসহায় অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির চাউল বিতরন করা হয়েছে। বুধবার সকাল দশ ঘটিকা থেকে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন পরিষদ পাঙ্গনে ইউপি সচিব মোঃ হাবিল উদ্দিন এর নেতৃত্বে এ চাউল বিতরণ করা হয়। এতে অত্র ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৩১১ টি পরিবারের মাঝে পরিবারপ্রতি ১০ কেজি করে বিনামূল্যে এ চাউল প্রদান করা হয়। মানিকগঞ্জ সদর উপজেলা উপ-সহকারী কৃষিকর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেন উপস্থিত থেকে চাউল বিতরনে অংশ নেন।
এসময় পুটাইল ইউপি মেম্বার মো: জসিম উদ্দীন,মো: আনোয়ার হোসেন, রোবিয়া পারভিন, শাহীন, উমর আলী,আবুল কালাম আজাদ,আব্দুর রহমান,সালমা আক্তার,চিত্তরঞ্জন, নূরজাহান মেম্বার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । ইউপি সচিব হাবির উদ্দিন জাজান, পবিত্র ঈদ উপলক্ষে সাধারন মানুষের কথা ভেবে প্রতি বছর ঈদের সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয় মানিকগঞ্জ থেকে বিশেষ উপহার হিসেরে এই ভিজি এফ চালের ব্যবস্থা করে থাকেন।
চাউল পেয়ে ৬নং ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একনারী বলেন,আমার স্বামী তেমন কাজকর্ম করতে পারেনা। দুঃখে কষ্টে আমাদের সংসার চালে। ঈদের সামনে এই দশ কেজি চাউল পেয়ে আমার অনেক উপকার হয়েছে।