আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে ১১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জ গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলো- আদমদীঘি উপজেলার করজবাড়ী গ্রামের আনিছুর রহমানের ছেলে নাফিরুল ইসলাম (২১) একই গ্রামের মইন উদ্দিনের ছেলে হৃদয় (২৩)।
পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জ গ্রামে জনৈক বাদশা তালুকদারের মেইল ঘরের সামনে রাস্তায় মাদক বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানায় উপ-পরিদর্শক আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারি নাফিরুল ইসলাম ও হৃদয়কে নেশার ১১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, এঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।