ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলপুর উপজেলা শাখা শিবিরের সাবেক সেক্রেটারি শামছুল আলম মাসুকের অসুস্থ বাবাকে দেখতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। তিনি শনিবার শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী জনসভায় যাওয়ার পথে ফুলপুরে যাত্রা বিরতি নেন। উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে ইসলামি ছাত্র শিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি শামসুল আলম মাসুকের বাবা সঞ্চুর বালিকা দাখিল মাদরাসার সাবেক সুপার আব্দুল কুদ্দুসকে দেখতে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সঞ্চুর গ্রামে যান।

এ সময় ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল হাসান এমরুল, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, ছাত্র শিবির ফুলপুর শাখার সভাপতি হাফেজ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি রোগীর সুস্থতা কামনা করে শেরপুরের ঝিনাইগাতীর উদ্দেশে যাত্রা করেন।