নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভয়াবহ এক নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগের নেতা ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮)। শনিবার(৩মে) দিবাগত রাত পৌনে নয়টার দিকে দুর্গাপুর পৌর সদরে তেরি বাজার এলাকায় ঘটনায় এ নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘাতক তেরী বাজার এলাকার লন্ড্রি ব্যবসায়ী মজিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (১৭)। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মাদক বিক্রির সাথে সম্পৃক্ত রয়েছেন বলে জানান দাবী স্থানীয়দের। এ ঘটনায় পুরো এলাকায় শোক, ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌর বাজারের লন্ড্রি ব্যবসায়ী মজিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (১৭) যিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে পরিচিত। পূর্ব বিরোধের জেরে ওয়াহিদুল মৃধার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে রেফার্ড করলে পথিমধ্যে তিনি মারা যান।
গ্রাম-গঞ্জ-শহর
দুর্গাপুরে যুবলীগ নেতা ছুরিকাঘাতে খুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভয়াবহ এক নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগের নেতা ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮)। শনিবার(৩মে) দিবাগত রাত পৌনে নয়টার দিকে দুর্গাপুর পৌর সদরে তেরি বাজার এলাকায়