শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শৈলকুপা পৌর শাখার আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি বিকালে উপজেলার পৌর এলাকার সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

শিবিরের পৌর সভাপতি মোঃ মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মোঃ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আবুল কাছেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা পৌর সভাপতি মোঃ তোরাবুল ইসলাম। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলকে ঘিরে বিকাল থেকেই কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমযানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকা-ে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, আত্মসংযম ও ত্যাগের মাধ্যমে ব্যক্তি ও সমাজ গঠনে রমযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।