প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন’ কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার নরসিংদী শহরের জিরো পয়েন্ট এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন নরসিংদী সদরের এমপি খায়রুল কবির খোকন। নয়াপুর-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা সড়কে বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে দশ হাজার বৃক্ষরোপণ করা হবে বলে জানান, সড়ক বিভাগ নরসিংদী এর নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি। সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ কর্মসূচির বাস্তবায়ন করবে। নিম, জারুল, পলাশ, সোনালো, করবী, চেরীসহ বিভিন্ন রকমের গাছ সড়কের বিভিন্ন এলাকায় রোপন করা হবে। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম এ জলিল, খবিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন, শহর বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, আমিনুল হক বাচ্চু, জাহিদ সরকার, মাহমুদুল হাসান সুমন সহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।