ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে ঘন ঘন সংঘর্ষ ও মারামারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, ক্যাম্পাসে এতো ঘন ঘন মারামারি ছাত্রলীগও করেনি।
সোমবার (১৭ আগস্ট) শেষরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ডাকসু শেষ হলে যতদুর দেখছি আরেকটা ডাকসুর জন্য আবার আন্দোলন ছাড়া উপায় নেই।
তিন প্রশ্ন করেন, ডাকসুটা শিবিরের হওয়ায় এখন যে ভূমিকায় তারা আছে, পরেও কি শিবিরের ভূমিকা তাই থাকবে কিনা! তখন তো তার দায় থাকবেনা ক্যাম্পাসের নিরাপত্তা, শান্তি ইত্যাদি ইত্যাদির।
পোস্টের শেষে তিনি আল্লাহর কাছে হেফাজত কামনা করে বলেন, ক'টা দিন বাদে কী হবে খোদা জানেন। আল্লাহ নির্দোষ সাধারণ শিক্ষার্থীদের হেফাজত করুক। হেদায়েত দিক পথভ্রষ্টদের। আর হেদায়েত কপালে না থাকলে ধ্বংস করে দিক সমূলে।