হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জে সরকারি যাকাত ফান্ডের ২০২৫–২০২৬ অর্থবছরের আর্থিক সহায়তার চেক গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

মঙ্গলবার (৩১ মার্চ ) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানিকতার মাধ্যমে এসব চেক বিতরণ করা হয়।

এতে বিভিন্ন এলাকার থেকে আসা তালিকা প্রাপ্ত হতদরিদ্র ও অসহায় ব্যক্তিগন এই চেক গ্রহন করেন।

ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারি যাকাত ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সহায়তা তাদের প্রয়োজন মেটাতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।