নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের পশ্চিম পাশে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাত (১৭)-এর লাশ প্রায় ৪৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২৯ মার্চ দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা চারজনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত পানিতে তলিয়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন অনুসন্ধানের পর গত ৩১ মার্চ সকাল ৮টার দিকে স্থানীয় জেলেরা পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি নদীতে লাশটি ভাসতে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
গ্রাম-গঞ্জ-শহর
পদ্মায় নিখোঁজের ৪৫ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের পশ্চিম পাশে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাত (১৭)-এর লাশ প্রায় ৪৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।