সরকারী খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুর জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা জজকোর্ট চত্বর থেকে সকাল ৯.৩০ মি: একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জজকোর্ট চত্বরে এসে শেষ হয়েছে। পরে দিবসটি উপলক্ষে কোর্টের অডিটোরিয়াম চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মো: রোকনুজ্জমানের সভাপতিত্বে এতে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন লিগাল এইডের সদস্য সচিব সিভিল জজ মো: মুজাহিদুল ইসলাম, পরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের জজ মো: শরীফ হোসেন হায়দার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইলিয়াস রহমান আইনজীবি সমিতির সহসভাপতি জালালুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা,পুলিশ সুপার মো: হাবিবুর রহমান,আইনজীবি সমিতির সহ-সভাপতি জিপি গোলজার হোসেন চিশতী, পিপি মো: এমারাত হোসেন খান বিশেষ পিপি শরীফ মো: সাইফুল কবীরসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিবচর আদালতের সিনিয়র সিভিল জজ মারিয়া সুলতানা।

ঝালকাঠি সংবাদদাতা : “সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে ন্যায়বিচার সবার জন্য নিশ্চিত করার সরকারের অঙ্গীকার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির সূচনা হয়। র্যালিতে বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র্যালিটি আবার আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবীর হোসেনসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।