ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে খরিপ মৌসুমের আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার।

কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, খরিপ মৌসুমের আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনার আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের মোট ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হচ্ছে। জন প্রতি ৫ কেজি ধান বীজ ও ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।