বৃক্ষরোপণ
গাইবান্ধা সংবাদদাতা: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গাইবান্ধায় এক হাজার বৃক্ষরোপণ করবে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বুধবার পলাশবাড়ি-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বৃক্ষরোপণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
পলাশবাড়ি সড়কের টেংগরজানি নামক স্থানে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার বিতরণ
দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল বুধবার সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট ৮৫০ জন কৃষকে আউষধান ও ৮০ জন কৃষকে পাটের চাষের জন্য উন্নতমানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, ফুলবাড়ী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা। এছাড়ও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পার্টনার কংগ্রেস
বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় দিনব্যাপি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে,এতে ১শত জন কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
গত বুধবার দিনব্যাপী কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কংগ্রেসের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কৃষক-কৃষাণী, মাঠকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়ের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শামসুন নাহার ভুঁইয়া। এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর।
বৃক্ষরোপণ উদ্বোধন
শ্রীপুর (মাগুরা) : সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এন-৭ প্রকল্পের আওতায় মাগুরা সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
১ এপ্রিল ২০২৬ বূধবার সকাল ১০টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
এ প্রকল্পের আওতায় মাগুরা সড়ক বিভাগ আগামী ৫ বছরের মধ্যে ৭ হাজার ৩’শ টি বৃক্ষরোপণ করবে। প্রথম পর্যায়ে আগামী ১ বছরে জেলায় ১৫’শ টি বৃক্ষরোপণ করবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন, পুুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অন্যরা।
মাগুরা ইউনিটের নির্বাচন
মাগুরা : বাংলাদেশ রেড ক্রিসেন্ট মাগুরা ইউনিটের নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৩১ মার্চ দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হন এড, আহমেদ হোসেন, গোপন বালটে সাধাধারণ সম্পাদক নির্বাচিত হন মাসুদ হাসান খান কিজিল, এ ছাড়া ৫ জন সদস্য নির্বাচিত হন তারা হলেন, সোহেল রেজা, এড, ফারহানা পারভীন বিউটি,আলী তারেক, ডা. মাসুদুর হক, ও শিকদার মঞ্জুর আলম।
নির্বাচন পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক ইলিয়সুর রহমান। মাগুরা নোমান ময়দান অডিটরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এ কমিটির পদাধিকার বলে সভাপতি।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কালিগঞ্জ (সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জে ‘প্রত্যয় গ্রুপের’ ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে চৈত্রের পড়ন্ত বিকালে প্রত্যয়ের গ্রুপের চেয়ারম্যান মো. আজগার আলির সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহ কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন প্রত্যয় গ্রুপের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি ড. আব্দুর রহিম সরদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বাংলাদেশ জাতীয়দাবাদী দল বিএনপির সাবেক উপজেলা সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিগঞ্জ উপজেলা সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ্, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক ফোরাম কালিগঞ্জ উপজেলার সভাপতি ড. মিজানুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুর রউফ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো. ও যমুনা ক্লিনিক এর পরিচালক শেখ শরিফুল ইসলাম, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, প্রত্যয় গ্রুপের লিগ্যাল এডভাইজার এ্যাড.হাফিজুর রহমান, এ্যাড. আবু তালেব, প্রত্যয় গ্রুপের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, শেখ আবু তাহের ও হাফেজ খাইরুল বাশার প্রমুখ।