মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ পৌর জামায়াতের পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, ৭ই মার্চ শনিবার বিকাল ৫টায় জামায়াতের জেলা কার্যালয় মুন্সীগঞ্জ পৌর জামায়াতের পেশাজীবী ওয়ার্ডের সভাপতি মো ইয়াছিন সরকারের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর আ জ ম রহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার আমীর মাওলানা এইচ এম বায়েজিদ, মুন্সীগঞ্জ পৌরসভার সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মবিন, জামায়াত নেতা আবুল কাশেম,মহসিন মুন্সী, প্রমুখ। ইফতার পূর্ব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আ জ ম রহুল কুদ্দুস বলেন, রমযানের শিক্ষা নিয়ে আমাদের কুরআনি সমাজ প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে কুরআন অনুযায়ী যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করে মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করবে। তিনি বলেন ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে সমাজে কোন ধরনের অন্যায় জুলুম অবিচার থাকবে না সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ইফতার মাহফিলে মুন্সিগঞ্জ পৌরসভার চিকিৎসক শিক্ষক সহ বিভিন্ন পেশার পেশাজীবীরা অংশগ্রহণ করে।
গজারিয়া, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া ইক্বরা মডেল একাডেমীতে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাউশিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও গজারিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আবু ইউসুফ, জেলা জামায়াতের শূরা সদস্য মো. শাহজাহান সরকার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. সুরুজ মাস্টার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু ইউসুফ হেলালী, সেক্রেটারি নাসির উদ্দীন সরকার, বাউশিয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মোশাররফ হোসেন বাচ্চু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
নাগরপুর (টাঙ্গাইল): পবিত্র মাহে রমযান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেকড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(০৬ মার্চ) বিকেলে বেকড়া ইউনিয়নে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেকড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. শামছুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুব সভাপতি মো. আব্দুস সবুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, এনসিপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম সদস্য সচিব ওয়াহেদুজ্জামান সুমন, নাগরপুর এনসিপি সমন্বয়ক সরদার আশরাফসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমযানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নীতি, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সলঙ্গা সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আছর সলঙ্গা বাজারের হাজী ইসহাক আলী মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংগঠনের উন্নয়ন কার্যক্রম এবং সাংবাদিকদের বাৎসরিক ভ্রমণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রিপোর্টার্স ইউনিটির অন্যতম সদস্য ‘দৈনিক সংগ্রাম’ প্রতিনিধি ফারুক আহমেদ।
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে সাহেদ আলী বলেন, “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” সলঙ্গার পেশাদার সাংবাদিকদের একটি অন্যতম সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সলঙ্গার ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার নানা দিক তুলে ধরে আসছে। পাশাপাশি সমাজের অন্যায়, দুর্নীতি, উন্নয়ন কার্যক্রম ও অবহেলিত মানুষের কথা গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে কাজ করছে।
তিনি আরও বলেন, অপসাংবাদিকতার কারণে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এতে পেশাদার সাংবাদিকরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মানোন্নয়নে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
ঈদগাঁও, কক্সবাজার : ঈদগাও উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকালে এক হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার চিকিৎসক ঈদগাও মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইউছুফ আলি, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম উদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান আজাদ, আমার দেশ প্রতিনিধি আনোয়ার হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, ঈদগাঁও উপজেলা শিবিরের সভাপতি আব্দুল্লাহ, বিশিষ্ট আইনজীবী মোবারক সাঈদ, মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক মনির আহমদ, ছাত্রদল নেতা সোহেল রানা, তানভিরুল ইসলাম আয়ুব, মৎসজীবী দল নেতা সাইফুল ইসলাম, যুব বিভাগ ঈদগাঁও ইউনিয়ন সভাপতি মুফিজুর রহমান, সেক্রেটারি সানাউল্লাহ, সাংবাদিক রাশেদ কামাল, ঈদগাঁও মানবিক ফাউন্ডেশনের আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।
এতে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সেক্রেটারি মনছুর আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফেজ বজলুর রহমান, অর্থ সম্পাদক আজিজুর রহমান রাজু, সদস্য আবু বকর ছিদ্দিক।
সলঙ্গা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা আমশড়া জোরপুকুর বাজার জামে মসজিদে মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়।
মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন সামাজিক সংঘটন, ব্যবসায়ীক নেতৃবৃন্দ ও ব্যক্তি গত ভাবে অনেকেই প্রতিদিন নির্ধারিত সময়ে খেজুর, শরবত, পানি, ছোলা, বুন্দিয়া, মুড়ি সবজি খিচুরিসহ বিভিন্ন খাবার দিয়ে ইফতার পরিবেশন করা হয়। বিশেষ দিনগুলোতে থাকে উন্নতমানের খাবারের ব্যবস্থাও। গত শনিবার প্রায় ৫০ জন রোজাদারকে নিয়ে বিরিয়ানির মাধ্যমে ইফতার আয়োজন করা হয়, যা এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে। এ যেন রোজাদারদের মিলন মেলায় রূপ নেয়।
এমন ইফতার আয়োজনে দিনমজুর, আশপাশের নিম্নআয়ের মানুষ, সাধারণ পথচারী, হাটুরে ব্যবসায়ীসহ মসজিদের নিয়মিত মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। প্রতিদিনের এই আয়োজনে অনেকেই দূরদূরান্ত থেকে ফেরার পথে মসজিদে এসে সরাসরি ইফতার করে সময়মতো রোজা ভাঙতে পারছেন।
সলঙ্গা আমশড়া বাজার জামে মসজিদের সেক্রেটারি মোঃ নাসির উদ্দিন জানান,“মসজিদের নিয়মিত মুসল্লিদের অনুদান এবং মসজিদ কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতিবছরই আমরা মাসব্যাপী ইফতার আয়োজন করে থাকি। রমযানজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।” পাশাপাশি উক্ত মসজিদের কাজ চলছে অর্থের অভাবে ছাদঢালাইয়ের কাজ বন্ধু আছে যদি কোন দানবির ব্যক্তি দান করতে চান তাহলে ইসলামি ব্যাংকের এই নম্বরে ০১৯২৬৩১১৭৫, ০১৯৩৫২৬৯৯ যোগাযোগ করার অনুরোধ করা হলো।
সিরাজগঞ্জ : রমযান মানুষকে আল্লাহর প্রতি অনুগত বান্দা হিসাবে পথ নির্দেশনা দেয়।
শনিবার (৭ মার্চ) বিকালে সিরাজগঞ্জের একটি রেস্টুরেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা শাহিনুর আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি হারুনর রশীদ হাসান,সেক্রেটারি শরিফুল ইসলাম ইন্না,সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ। সিরাজগঞ্জের বিপুল সংখ্যক সাংবাদিক উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর স্থানীয় ডায়মন্ড কনভেনশন হলে আয়োজিত সভায় মানিকগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, আলেম-উলামা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক নেতৃবৃন্দ, ছাত্রনেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ এতে অংশ গ্রহণ করেন। মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম এটি সঞ্চালনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য সাবেক এমপি প্রার্থী ডাক্তার মোঃ আবু বকর সিদ্দিক ও জেলা জামায়াতের নাযেবে আমীর এডভোকেট মোঃ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট আফম নুরতাজ আলম বাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, এনসিপির জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাহিদুর রহমান তালুকদার, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা শামসুল ইসলাম, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা জাকিরুল ইসলাম খান, অধ্যাপক মনিরুল ইসলাম, ডাকসুর হল সংসদের কার্য নির্বাহী সদস্য মেঃ সায়েদুজ্জামান আলভি প্রমুখ।
এতে প্রধান অতিথি মাওলানা দেলওয়ার হোসাইন তার বক্তব্যে বলেন, যারা যত বেশি ক্ষমতাধর হবে তাদের কে ততবেশি তাকওয়াবান হতে হবে। মুত্তাকি বানানোর ট্রেনিং এর মাস রমযান মাস, এই রমযান মাসের শিক্ষা কে কাজে লাগিয়ে আামাদের বারোমাস তাকওয়ার ভিত্তিতে জীবন পরিচালনা করতে হবে।
দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার হোমনায় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে হোমনা উপজেলা শাখার আয়োজনে শনিবার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর কেন্দ্রীয় মজসলিস শূরা সদস্য ও অ্যাসিস্টান্ড সেক্রেটারি মো. নাজিম উদ্দিন মোল্লা, বিশেষ অতিথি কুমিল্লা উত্তর জেলা মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার শামীম সরকার। হোমনা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা অধ্যক্ষ মো. সাইদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, ছাত্রশিবির নেতা ও বিতার্কিক মো. মেহেদী হাসান, গাজীপুর খান বহুমুখী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুল বাতেন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা মনিরুল ইসলাম মল, পৌর হেফাজতে ইসলামীর সভাপতি মাওলানা রহমত উল্লাহ আশেকী ও এনসিপির সমন্বয়ক রাজু আহমেদ প্রমুখ।
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মেয়র মজিবুর রহমান এর সঙ্গে গাজীপুরের সাংবাদিকদের মতবিনিময় ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার অডিটোরিয়াম ভবনে এ মতবিনিময় সভা ও দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় এমপি মেয়র মজিবুর রহমান সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
নেত্রকোণা : বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল ৭ মার্চ ২০২৬ শনিবার নেত্রকোণায় অনুষ্ঠিত হয়। নেত্রকোণা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক,বি.এন.পির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট জন, আইনজীবী ও সাংবাদিকবৃন্দ।
নেত্রকোণা জেলা জামায়াতের এসিস্টান্ট সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক বদরুল আলম, বিজ্ঞ জিপি এডভোকেট মাহফুজুল হক, এন আক্দ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাতেন, নেত্রকোণা উপজেলা বি.এন.পির সভাপতি মোঃ মজিবুর রহমান, জেলা প্রেসক্লাব সম্পাদক এম.কিবরিয়া চেীধুরী হেলিম,এডভোকেট মজিবুর রহমান, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফাইম রহমান খান পাঠান, প্রীতম সোহাগসহ গণ্যমান্য ব্যক্তিগণ।