নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো বোরহান উদ্দিন নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে গত ২৭ এপ্রিল বিএনপি’র দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল ও সংঘাতের ঘটনা ঘটে, এ ঘটনায লোকজন আহত ও বাডি ঘরে হামলা হয,অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু মহল এবং বিভ্রান্তিকর মিডিয়া অহেতুক এই ঘটনার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি এই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ছয়ানি ইউনিয়নে ঘটে যাওয়া উক্ত সংঘাত সম্পূর্ণভাবে বিএনপি’র অভ্যন্তরীণ দলীয় কোন্দল। এই ঘটনার সাথে জামায়াতে ইসলামীর দূরতম কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দল নিয়ে এর আগেও এবং গত কয়েকদিন পূর্বে এমপি বরকত উল্লাহ বুলু’র উপস্থিতিতে খাল খনন উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে একই ধরনের সংঘাতের ঘটনা ঘটেছে, যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বজনবিদিত।
রাজনীতিতে শিষ্টাচার ও সত্যনিষ্ঠা অপরিহার্য। নিজেদের দলীয় কোন্দল ও ব্যর্থতার দায়ভার অন্যের ওপর চাপিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার যে নোংরা খেলা শুরু হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পক্ষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি। জনমনে বিভ্রান্তি ছড়াতে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হলে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক।
আমি স্পষ্ট করছি যে, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামী কোনো প্রকার সহিংসতা বা বিশৃঙ্খলায় বিশ্বাস করে না। আমরা এমন ভিত্তিহীন প্রতিবেদনের প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের এ ধরনের অপরাজনীতি থেকে বিরত থাকার জন্য জোর দাবি জানাচ্ছি।