ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলায় বাবুরহাট জিসি সরদার হাট থেকে ডালিয়া তালতলা হয়ে ভায়া নাউতারা সড়কের ১ হাজার ৭০০ মিটার অংশে চলমান উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৫-২০২৬ অর্থবছরের জিওবি মেনটেনেন্স প্রকল্পের আওতায় বাস্তবায়িত এই কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। প্রকল্প অনুযায়ী, সড়কটি হাল চাষ করে সমতল করার পর হার্ড বেড তৈরি করা হচ্ছে। কিন্তু সরেজমিনে দেখা গেছে, হার্ড বেডের উপর যেখানে ৩ ইঞ্চি খোয়া দেওয়ার কথা, সেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ও ধুলাযুক্ত খোয়া। এতে সড়কের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

এছাড়া সড়কের রেইজিং কাজে ব্যবহৃত ইটগুলোর মান নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, ব্যবহৃত অনেক ইটই ভঙ্গুর ও নিম্নমানের, যা অল্প সময়ের মধ্যেই সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি উন্নয়ন কাজ হলেও মাঠপর্যায়ে মান রক্ষা করা হচ্ছে না। এতে একদিকে যেমন সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে, অন্যদিকে জনগণের ভোগান্তি বাড়বে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।সংক্ষিপ্ত তথ্য

স্থান: ডিমলা, নীলফামারী দৈর্ঘ্য: ১,৭০০ মিটার অর্থবছর: ২০২৫ ২০২৬ অভিযোগ: নিম্নমানের খোয়া ও ইট ব্যবহার শেষ কথা সরকারি উন্নয়ন প্রকল্পে এ ধরনের অনিয়ম জনমনে প্রশ্ন তুলছে। দ্রুত নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।