চট্টগ্রাম মহানগরীর বন্দর-পতেঙ্গা সাংবাদিক সোসাইটির উদ্যোগ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা আহ্বায়ক সাংবাদিক আমিনুল হক শাহিনের সভাপতিত্বে ও কবি সোমা মুৎসুদ্দি, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার যৌথ সঞ্চালনায় ১ এপ্রিল, বুধবার দুপুরে রেইনবো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

এতে বন্দর-ইপিজেড পতেঙ্গার সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য ও পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের চেয়ারম্যান হাজী মুজিবুল হক কোম্পানি, নগর বিএনপির সদস্য হাজী নুরুজ্জামান কন্ট্রাক্টর, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টিএসপির সিবিএ সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সাবেক সভাপতি হাজী মোঃ হারুন কোম্পানি, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ, চিটাগাং রিপোর্টাস এসোসিয়েশনের সভাপতি মোঃ সোহাগ আরেফিন, চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক আয়ন শর্মা, নগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মোশারফ হোসেন।

এছাড়া অন্যান্যর মধ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ হারুন উর রশীদ, সংগঠক মোঃ মোজাহের কাদের, পতেঙ্গা টিভি চ্যানেলের পরিচালক মুহাম্মদ ইকবাল হোসেন,মানব সময় পত্রিকার সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাহার, ইপিজেডে থানা যুবদলের আহ্বায়ক মোঃ হোসেনী মোবারক রিয়াদ, সংগঠক রায়হান সাদ্দাম রানা, রাজনীতিবিদ মোঃ আবু জাফর আহমদ, পেশাজীবী সংগঠনের সহ সভাপতি ডাঃ সানু দাশ, মোঃ জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনে সমন্বয়ক মোহাম্মদ ইসমাইল হোসেন, সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সদস্য সচিব মোঃ হাসান রিফাত ও সাইদুর রহমান সাকিব প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।