গাইবান্ধা সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, গণভোটকে কেন্দ্র করে বর্তমান সরকার যে অবস্থান নিয়েছেন তা তাদের জন্য বুমেরাং হয়ে যাবে। তিনি অবিলম্বে জনগণের রায় কে বাস্তবে রূপ দেয়া ও জাতীয় সনদের আলোকে জুলাই ৩৬ এর আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
গতকাল শনিবার সকালে ডেবিট কোম্পানি পাড়া দারুল আমান ট্রাস্টে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন। জেলা আমীর গাইবান্ধা দুই আসনের সংসদ সদস্য আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজিদুর রহমান। গাইবান্ধা তিন আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। আরো বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ডাক্তার আব্দুর রহিম সরকার, জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হক ও অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম আরও বলেন গণভোটকে অস্বীকার করা মানে দেশের ৭০% লোকের মতামতকে উপেক্ষা করা, তিনি অবিলম্বে গণভোটের রায়ের মাধ্যমে নতুন সরকারের নতুন নতুন শাসন ব্যবস্থা কে চালু করার দাবি জানান। তা না হলে হাজার হাজার শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে।