ফেনী সংবাদদাতা

ফেনীর দৈনিক সুপ্রভাত প্রতিদিনের প্রকাশক, লেখক, গবেষক ফিরোজ আলম আর নেই। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মাতা, স্ত্রী, ২পুত্র ও ১কন্যা সহ অগনিত গুনগ্রাহী রেখে যান। মরহুম ফিরোজ আলম সোনালী ব্যাংক থেকে অবসর গ্রহণ করেন। ফেনী শহরের বিরিঞ্চি কদলগাজী রোডস্থ জিন্নাত আলী মজুমদার বাড়ী নিবাসী মরহুম ছাদেক আহমেদ এর বড় ছেলে দৈনিক সুপ্রভাত সম্পাদক মরহুম ফিরোজ আলম।

বিবৃতি : ফেনীর প্রবীণ সাংবাদিক ফিরোজ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সাপ্তাহিক ফেনী সংবাদের প্রকাশক অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, জেলা জামায়াতের আমীর ও সেক্রেটারী যথাক্রমে মুফতি আবদুল হান্নান ও মাওলানা আবদুর রহিম, ফেনী শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম। বিবৃতিতে তাঁরা মরহমের শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তাঁরা আল্লাহর দরবারে এই শোক স্ইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার জীবনের সকল ভুলক্রটি গুলো ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করতেও দোয়া করেন।