কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের এক শ্বাসরুদ্ধকর অভিযানে আব্দুস ছাত্তার রাজু নামে এক কুখ্যাত ডাকাত গ্রেফতার হয়েছে।

গত ৭ মার্চ রাত ৯টার দিকে উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ডাকাত আব্দুস ছাত্তার রাজু কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজুর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় দায়ের করা ডাকাতি মামলার জিআর-১৪৯/২৪ এবং জিআর-১৬/২০১৭-এ আদালতের ওয়ারেন্ট ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক থেকে আত্মগোপন করেছিলেন।