সিলেট ব্যুরো

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আল্লাহ মানবতার মুক্তি সনদ আল কুরআনকে রমযান মাসে নাজিল করেছেন। এটি বিশ্ব মানবতার জীবন বিধান ন্যায় বিচার প্রতিষ্ঠার কিতাব কুরআন। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই কোন মুসলমান কুরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানকে বিশ্বাস করতে পারে না। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেয়া যায় তাহলেই ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। রমযান মাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে হবে।

তিনি বলেন, কুরআন নাযিলের মাস রমযান আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। আত্মশুদ্ধির এই মাসে আমরা নিজেদের কতটুকু পরিবর্তন করতে পেরেছি-এর পর্যালোচনা করতে হবে। প্রশিক্ষণের একটি মাস থেকে শিক্ষা নিয়ে বছরের বাকী ১১ মাস জীবন পরিচালনা করতে হবে। কুরআন সুন্নাহের আলোকে জীবন পরিচালনার প্রশিক্ষণের জন্য রমযান মাস উৎকৃষ্ট সময়। রমযানের শেষে আসছে পবিত্র ঈদুল ফিতরে। ঈদ আনন্দে সমাজের অসহায় মানুষকে শামিল করতে হবে।

তিনি গত শুক্রবার নগরীর শেখঘাটে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা ১২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলমের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ড. ফয়জুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টি সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, কোতোয়ালি পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি পারভেজ আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম সাজু, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল ফারুক।

হাফিজ লুৎফুর রহমান টুটুলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচিত মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আমেরিকা প্রবাসী মু. শাহজাহান, টংগা প্রবাসী মু. সাদেক, অব:প্রাপ্ত সরকারি কর্মকর্তা ইমাদ উদ্দিন, আবুল কাশেম, ১ম শ্রেণীর টিকাদার মাহমুদুল হোসেন তোফা, বিশিষ্ট মুরব্বী মু. ফখর উদ্দিন, আখতার মাহমুদ, খেলাফত মজলিস নেতা আব্দুল আজিজ, বিশিষ্ট আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট রাব্বী হাসান তারেক, ছাত্রশিবির সরকারী মদন মোহন কলেজ সভাপতি মিজানুর রহমান, কোতোয়ালী পশ্চিম ছাত্রশিবির সভাপতি মু. তালহা, সেক্রেটারি আব্দুল আজিজ, ১২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়েজুল ইসলাম ও ১২নং ওয়ার্ড ইসলামী ছাত্রশিবির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।