সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: পাবনা সাঁথিয়ায় পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামে। নিহত শাহিন (৩০) রাউতি গ্রামের রওশন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাউতি গ্রামের রওশন আলীর দুই ছেলে বাবুল ও শাহীনের পৃথক সংসার। বড় ছেলে বাবুল তার পিতা রওশন আলীর ভরণ পোষণ দিতো। গত শনিবার (২৮ মার্চ) দুপুরে খাবার খাওয়া নিয়ে পিতার সাথে বড় ছেলে বাবুলের তর্ক বির্তক হয়। এসময় বিষয়টা নিয়ে ছোট ভাই শাহিন বড় ভাইয়ের সাথে তর্কে জরায়। তর্ক বিতর্কের এক পর্যায়ে বড় ভাই বাবুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই শাহিনকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারপিট করে।