ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে সম্মানিত কনসালটেন্টদের নিয়ে হাসপাতালের ২য় তলায় “মাহে রমযানের শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এ এস এম মামুন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং বিশিষ্ট অর্থোপেডিক কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ মোহাম্মদ ইলিয়াস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় ডেপুটি ডাইরেক্টর মাওলানা রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন নাক-কান-গলা বিভাগের কনসালটেন্ট ডা. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মোকাররম বিল্লাহ। ইফতার মাহফিলে প্রায় অর্ধ শতাধিক কনসালটেন্টের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়েছিল। ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমযানের রোযাকে ফরয করা হয়েছে যেন সিয়াম সাধনার মাধ্যমে আমরা তাকওয়ার গুন অর্জন করতে পারি। রমযান মাস আতœশুদ্ধি, সংযম ও আত্মত্যাগের শিক্ষা দেয়। শেষে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
কনসালটেন্টদের নিয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার ইফতার মাহফিল
ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে সম্মানিত কনসালটেন্টদের নিয়ে হাসপাতালের ২য় তলায় “মাহে রমযানের শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।