মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ২৪ শে এপ্রিল শুক্রবার সকালে সদর উপজেলার মদিনা বাজার সদর উপজেলা জামায়াতের কার্যলয়ে সদর উপজেলা জামায়াতের আমীর মো: নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটয়ারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা বাইতুল মাল সেক্রেটারি মো আরশাদ আলী ঢালী, গজারিয়া উপজেলা আমির মো নুরে আলম এ ছাড়া অন্যান্যদের উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা সেক্রেটারি মো মজনু দেওয়ান, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বজলুর রহমান আশ্রাফি, মাওলানা ইব্রাহিম খলিল, মো: শামসুদোহা বিশ্বাস,বজ্রযানী ইউনিয়ন সভাপতি মো: জসিমউদদীন, প্রবাসী সদস্য মো: আল আমিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটয়ারী বলেন। জামায়াতের প্রতিটি কর্মীকে ইসলামী জ্ঞান সহ সকল ধরনের জ্ঞানে পান্ডিত্ত অর্জন করতে হবে, নিয়মিত কুরআন অধ্যায়ন করতে হবে,। শিক্ষাশিবিরে উপজেলার বিপুল সংখ্যক দলীয় কর্মী উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে।
গ্রাম-গঞ্জ-শহর
মুন্সীগঞ্জ জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition