সরকার যদি জনগণের ভাষা ভাষা বুঝতে ব্যার্থ হয় এবং জুলাই সনদ বাস্তবায়নে অনিহা দেখায় তবে জামায়াতে ইসলামী জনগণের প্রতিনিধি হিসেবে জনগণকে সাথে নিয়ে জন দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর মজলিসে শুরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের বেশির ভাগ জনগণের প্রতিনিধিত্ব করে, সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কোন কাজ করলে দেশের জনগকে সাথে নিয়ে অতীতের ন্যায় প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত রাখবে। সাংগঠনিক কাজের দিকে জোর দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,দেশের জনগণ জামায়াতে ইসলামীকে দেশের দায়িত্ব গ্রহণের জন্য ভোট দিয়েছে যদিও ইন্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণের সেই আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হয়েছে তারপরও জামায়াতে ইসলামী তার জায়গা থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করে যাবে। সেই লক্ষে মহানগরীর জনশক্তিদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে, প্রতিটি পাড়া মহল্লায় শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।

মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা হাবিবুর রহমান রহমান, মুহাম্মদ শামীম কবির,মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিনসহ মহানগর কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্যবৃন্দ।