মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা: মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের সাথে নির্মিত আফজলিয়া পাড়া ব্রীজের টোল আদায়ের সিন্ধান্ত বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ সকাল ১১টায় আফজলিয়াপাড়া সিএনজি স্টেশনে মহেশখালী বাপার সাধারণ সম্পাদক আবু বক্কররের সঞ্চালনায় মহেশখালীবাসী ও জন সুরক্ষা মঞ্চের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের সংগঠক রকিয়ত উল্লাহ বলেন- এক ইউনিয়নে ২টি টোল আদায়ের নীতি আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে, এ ধরণের অন্যায় জনগণ মেনে নিবে না।মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক সাবেক ইউপি সদস্য হামেদ হোছাইন খোকা বলেন- আমরা মাতারবাড়ি-ধলঘাটবাসী জমি দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি এর উপর আমাদের চলাচলে অন্যায় ভাবে টোল চাপিয়ে দিলে আমরা মেনে নিবো না। যদি এধরণের পদক্ষেপ নেওয়া হয় প্রয়োজনে আরও বৃহৎ পরিসরে আন্দোলনে গড়ে তুলব।

সাংবাদিক হোবাইব সজীব বলেন-জনবিরোধী সিন্ধান্ত থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আর্কষণ করেন উপকূলীয় উন্নয়ন ফোরামের সভাপতি ও কর আইনজীবী রফিকুল ইসলাম বলেন-কোহেলিয়া সেতুর উপর টোলবক্স বসিয়ে কর আদায় করা যেন মরার উপর খড়ার ঘাঁ। আমরা ক্ষতিগ্রস্ত, সরকারের জন্য সব কিছু দিয়েছে এ দ্বীপ অঞ্চলের মানুষ।

মানববন্ধনে আরও বক্তব্য প্রদান করেন জন-সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহসিন, জেলা কৃষকদল নেতা ফরিদুল আলম ফরিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উত্তরের সভাপতি হাফেজ আনচারুল করিম, জন-সুরক্ষা মঞ্চের সদস্য জাহাঙ্গীর আলম, পরিবহণ শ্রমিক নেতা বাহাদুর আলম প্রমুখ।