ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমানের মজুত তেলের সন্ধান পেয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পৌর সদরে শনিবার মজুত তেলের সন্ধানে অভিযান পরিচালিত হয়েছে। এতে পৌরসভার আমুয়াকান্দা রোডের পপি ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের ভূগর্ভ থেকে প্রায় ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুত পাওয়া গেছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা জানান, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানাসহ মজুত তেল পাম্পের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, ফুলপুরের তেলের পাম্পগুলো গত দু’দিন ধরে পেট্রোল শূন্য রয়েছে।