আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই উপজেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অফিসে সংবাদ সংক্রান্ত সংবাদ সংগ্রহ কর্মকর্তা কর্মচারীরা অফিসে দেরি করে আসা বিষয়ে তথ্য নিতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা এলজিইডি অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তাল মাহমুদ এবং দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি কাজী রহমান।

জানা যায়, ‘ভাগ সুন্দর বিশা’ সড়ক সংস্কার কাজের অনিয়ম সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তারা এলজিইডি অফিসে যান। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় তথ্য চাইলে অফিসের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং অফিস থেকে বের হয়ে যেতে বলা হয়।