মনোহরদী (নরসিংদী) : নরসিংদীর মনোহরদীতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১মার্চ ২০২৬) বিকাল ৪টায় মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ ২৭টি ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মনির হোসেন।