খুলনা ব্যুরো

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ রোববার। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১৪ টি পদে চারটি প্যানেলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার ১ হাজার ২০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা হচ্ছেন সভাপতি-মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী ও মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মশিয়ুর রহমান নান্নু, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা, সদস্যবৃন্দ মো. আশিকুজ্জামান, নারায়ন কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাশ, শেখ সোহান ইসলাম, মো. শাহাজাহান ঠাকুর, শকিরা ফেরদৌস রিমি।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা হচ্ছেন সভাপতি মো. আবুল খায়ের, সহ-সভাপতি মোসা. খুরশিদা সুলতানা, মুহা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শেখ জাকিরুল ইসলাম জাকির, যুগ্ম-সম্পাদক মো. মনিরুল ইসলাম পান্না, লাইব্রেরি সম্পাদক আবু ইউসুফ মোল্যা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলী নুর রহমান সরদার, সদস্যবৃন্দ- মো. নাজমুল হক আকুঞ্জী, প্রভাত কুমার সরকার, মো. মুজাহিদুল ইসলাম, শেখ মো. হুসাইন কবির, রুবেল মিনা (আব্দুর রহমান), মো. লুৎফর রহামান, মো. শহীদুল ইসলাম।

সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী মনোনীত প্যানেলে প্রার্থীরা হলেন সভাপতি-বেগম আক্তার জাহান রুকু, সহ-সভাপতি এ এ এম মমিনুজ্জামান ও সাবিত্রী চক্রবর্তী, সাধারণ সম্পাদক নিহিত কামিত ঘোষ, যুগ্ম-সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য শর্মিষ্ঠা রানী কুন্ডু।

সম্মিলিত পরিষদ মনোনীত সভাপতি মো. বাচ্চু মিয়া, সহ-সভাপতি ইলিয়াস খান ও সমর চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মো. সফিউল আলম সুজন, যুগ্ম-সম্পাদক সরদার আবুল হাসেম, লাইব্রেরি সম্পাদক খাদিজা আক্তার টুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রজেশ রায়, সদস্যবৃন্দ আয়শা খাতুন, মো. আব্দুল হানিফ, শেখ ইকবাল মোর্শেদ, কিশোর কুমার বৈরাগী, সুশীল কুমার গোলদার, সুরঞ্জন মন্ডল, মো. শাহাবুদ্দিন হোসেন।

নির্বাচন পরিচালনা করার জন্য শেখ আব্দুল আজিজকে চেয়ারম্যান, এস এম মনজুর কাদের ও এস এম মুজিবর রহমানকে সদস্য হিসেবে নির্বাচন পরিচালনা করছেন।