ফুলবাড়ী কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রাম ফুলবাড়ী সংযোগ বাংটু ঘাটে ব্রিজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। কুড়িগ্রাম ফুলবাড়ী সংযোগ বাংটু ঘাট ব্রিজের দাবিতে হলোখানা বাংটু ঘাটের সামনে এলাকার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর প্রাণের দাবি বাংটু ঘাটে ব্রিজ চাই, এই দাবিকে সামনে রেখে তারা মানববন্ধন করেছেন। মানববন্ধনে অংশ নেন আইডিআরএস , হলোখানা, বড়ভিটা সর্বস্তরের জনসাধারণ। মানববন্ধনে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বিশিষ্ট ইসলামী ব্যাংকার ইউনুস আলী, মুসল্লিপাড়া দাখিল মাদরাসার সুপার নুরুজ্জামান বিশিষ্ট সমাজসেবক সাইফুর রহমান প্রমুখ। এ সময় রেজাউল করিম রেজা বলেন, নেতা আসে নেতা চলে যায় সরকার আসে সরকার চলে যায় কেউ বাংটু ঘাটের উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহণ করেন না। ইউনুস আলী বলেন, বাংটু ঘাটের ব্রিজ হলে শিক্ষা খাতে উন্নয়ন হবে এবং স্বাস্থ্য খাতে উন্নয়ন হবে মানুষের মন মানসিকতা বৃদ্ধি পাবে। সাইফুর রহমান বলেন, আমাদের কোন ডেলিভারি রোগী হলে আমরা সহজেই কুড়িগ্রাম সদর হাসপাতালে নিতে পারি না ৩২ কিলোমিটার অতিক্রম করে বড়বাড়ি হয়ে সদর হাসপাতালে ভর্তি করতে হয় । নুরজামাল সুপার বলেন, ব্রিজ হলে দুই উপজেলার সংযোগ বৃদ্ধি পাবে জীবনযাত্রার উন্নত হবে।
গ্রাম-গঞ্জ-শহর
বাংটু ঘাটে ব্রিজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
কুড়িগ্রাম ফুলবাড়ী সংযোগ বাংটু ঘাটে ব্রিজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।
Printed Edition