বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহী বাগমারার মাদ্রাসার কৃতি শিক্ষার্থী জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস (ভেটেনারী) লিমিটেডের নওগাঁ টেরিটরিতে কর্মরত সিনিয়র মার্কেটিং অফিসার মোস্তফা কামাল (৩০) আর নেই। শনিবার রাত ১২টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুর দেড়টার দিকে মরহুমের জানাযা শেষে নিজ পারিবারিক গোরস্থান উপজেলার গোপালপুর গ্রামে দাফন করা হয়। তিনি বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মসির উদ্দিনের ছেলে। মোস্তফা গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা হতে দাখিল ও আলিম কৃতিত্বের সাথে পাশ করে উচ্চ শিক্ষা শেষে করেন। ছাত্র জীবনে তিনি মেধাবী ছিলেন। পড়া লেখা শেষ করে তিনি বেসরকারি কোম্পানি জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নওগাঁ টেরিটরিতে কর্মরত সিনিয়র মার্কেটিং অফিসার হিসেবে যোগ দান করেন।
গ্রাম-গঞ্জ-শহর
জেন্ট্রিক ভেটেনারী কর্মকর্তার মৃত্যু
রাজশাহী বাগমারার মাদ্রাসার কৃতি শিক্ষার্থী জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস (ভেটেনারী) লিমিটেডের নওগাঁ টেরিটরিতে কর্মরত সিনিয়র মার্কেটিং অফিসার মোস্তফা কামাল (৩০) আর নেই।