সোনারগাঁ সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, দেশ এবং মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী কল্যাণধর্মী কার্যক্রম পরিচালনা করে। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য প্রকৌশলী আবদুল বাকী, মাওলানা আবদুল মজিদ, মুফতী জাহাঙ্গীর আলম, গাজী আবুল কাশেম প্রমুখ।

মমিনুল হক সরকার তার বক্তব্যে বলেন। ইসলাম মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। মানবতার কল্যাণে কাজ করা ইসলামের নির্দেশ। জামায়াতে ইসলামী তৃতীয় দফা কর্মসূচির আওতায় নানামূখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। জামায়াতে ইসলামী কোনো সরকার বা রাষ্ট্র নয়। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন তাদেরকে এই ধরনের কার্যক্রম পরিচালনায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। জামায়াত তার সীমিত সামর্থ্য নিয়ে কল্যাণধর্মী কার্যক্রম পরিচালনা করে থাকে। কর্মীদের নিজেদের পকেটের অর্থে এই কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি সমাজের বিত্তবান লোকদের এ সব কার্যক্রমে সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান।