রংপুর অফিস : চলতি মওসুমে রংপুর অঞ্চলের ৫ জেলায় বোরো চাষের ব্যপক কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির আওতায় রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলায় এবারে ৫ লাখ ৯ হাজার ৯৪ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে রংপুর জেলায় ১ লাখ ৩২ হাজার ৮৫০ হেক্টরে, নীলফামারী জেলায় ৮১ হাজার ৮৫৯ হেক্টরে, লালমনিরহাট জেলায় ৪৮ হাজার হেক্টরে, কুড়িগ্রাম জেলায় ১ লাখ ১৭ হাজার ৩৬৫ হেক্টরে এবং গাইবান্ধা জেলায় এবারে ১ লাখ ২৯ হাজার ২০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে এসব জেলায় ৯০ শতাংশ জমিতে বোরো চাষ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র আশা করছে চাষ সফল হলে এসব জেলায় চলতি মওসুমে প্রায় ২৩ লাখ মেট্রিকটনের বেশি বোরো চাল উৎপন্ন হবে। চাষ সফল করতে কৃষি বিভাগ মাঠ পর্যয়ে চাষিদের প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান করছে।
গ্রাম-গঞ্জ-শহর
রংপুর অঞ্চলে ৫ লাখ ৯ হাজার ৯৪ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা
চলতি মওসুমে রংপুর অঞ্চলের ৫ জেলায় বোরো চাষের ব্যপক কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির আওতায় রংপুর, নীলফামারী, লালমনিরহাট