রামগতি (লক্ষীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ ডাকাতকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার রামদয়াল বাজার এলাকার চর আলগী ও চর নেয়ামত গ্রাম থেকে ডাকাত সন্দেহে তাদের আটক করা হয়। সম্প্রতি গত কয়েকদিনে উপজেলার কয়েক জায়গায় ডাকাতির ঘটনা ঘটে। এলাকায় ডাকাতির বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দেয়। এতে নিয়মিত টহলের পাশাপাশি সতর্ক অবস্থান নেয় পুলিশ। এরই মধ্যে সন্দেহ জনক হওয়ায় তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে এলাকায় নানা অপরাধ মূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আটক কৃতরা হচ্ছে চর নেয়ামত গ্রামের জয়নাল আবদীনের ছেলে মোহাম্মদ রাফি(২০) চর আলগী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ফয়সাল (১৯) একই গ্রামের আলমগীরের ছেলে সৈকত হোসেন (২১) এবং গিয়াস উদ্দিনের ছেলে মোঃ শাকিল (১৯)।

এর আগে গত ১ মার্চ রাতে উপজেলা চর ডাক্তার আশ্রম বাজার এলাকা থেকে চুরি ডাকাতি ছিনতায়সহ বিভিন্ন অপরাধের আট মামলার আসামী মোহাম্মদ জাফর কে গ্রেপ্তার করা হয় এবং ২ মার্চে রাতে অভিযান চালিয়ে ৪ মামলার আসামী চরমে ঘর গ্রামের মোহাম্মদ তারেক গ্রেপ্তার করা হয়।

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জানান, ডাকাতি করতে সংঘটিত হচ্ছে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।