গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : গৌরনদী পৌরসভার কাশেমাবাদ গ্রামে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ চার জন জুয়ারী কে আটক করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গৌরনদী পৌরসভার কাশেমাবাদ গ্রামের মোহাম্মদ মোবারক সিকদারের বাগান বাড়িতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জুয়ারী কে আটক করে জুয়ারিরা ওই গ্রামের হারুন শিকদারের ছেলে সোলাইমান শিকদার (৪৫) মোশারফ হোসেনের ছেলে মাকসুদ খলিফা (৩৮) জয়নাল লস্করের ছেলে রমজান লস্কর (৪৫) ও আইয়ুব আলী হাওলাদার এর ছেলে আসাদ হাওলাদার (৪৫) কে আটক করে, এ সময় জুয়া খেলার ব্যবহৃত সরঞ্জামাদি ও নগদ ৭হাজার ৮৩০ টাকা উদ্ধার করে।