চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংগীকারই হোক এবারের স্বাধীনতা দিবস উদযাপন এর মূল অংগীকার। একটি শোষণবাজ সরকার ও বৈষম্যহীন রাষ্ট্র দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়।

গত বৃহস্পতিবার বিকাল বাঁশখালীর নাহার কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জননেতা আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৬ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ নাছের, বাঁশখালী উপজেলা আমীর জননেতা অধ্যক্ষ মাওলানা ঈসমাইল, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ, চট্টগ্রাম পশ্চিম জেলা শিবিরের সভাপতি ফরমানুর রহমান জাহিন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, মাওলানা এনামূল হক জিহাদি, বাঁশখালউপজেলা শিবির সভাপতি মিজানুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ইতিহাসের যুগসন্ধিক্ষণে পরিচালিত অভিযান, বিক্ষোভ, অভ্যুত্থান, বিপ্লব, গণভোট ইত্যাদি ডকট্রিন অব নেসেসিটি। শুধু সংবিধান দিয়ে দেশ চলে না; ডকট্রিন অব নেসেসিটি মেনে নিতে হয়। ১৯৭০ নির্বাচনের ম্যান্ডেট অস্বীকার করায় মহান মুক্তিযুদ্ধ সে সময়ের ডকট্রিন অব নেসেসিটি ছিলো যার মাধ্যমে লাল-সবুজের পতাকা পেয়েছি আমরা। মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। দেড়যুগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে চব্বিশের রক্তক্ষয়ী বিপ্লবও বর্তমান সময়ের ডকট্রিন অব নেসেসিটি। এটার মাধ্যমেই ‘দিল্লি না ঢাকা: ঢাকা ঢাকা’ শ্লোগান প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত হয়েছে। ১৯৭২ সংবিধানকে সত্যায়ন (authentication) করতে ১৯৭০ নির্বাচনের ম্যান্ডেটের ভিত্তিতে ‘গণপরিষদ’ গঠন করা হয়েছিল। অনুরূপভাবে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ম্যান্ডেটের ভিত্তিতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা হয়েছে। বিএনপির সংসদ সদস্যরা এ পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই শহীদদের অমর্যাদা করেছেন, গণভোটের মর্যাদাকে অস্বীকার করেছেন। পরবর্তী সংসদ অধিবেশনেই এর সমাধান করতে হবে; নতুবা আন্দোলনের বিকল্প থাকবে না।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

খুলনা ব্যুরো : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামূল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মিজানুর রহমান মিলটন, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সদস্য আবুল হাসান হিমালয়, গাজী মনিরুজ্জামান ও মুহাম্মদ নূরুজ্জামান এবং দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. সোহাগ দেওয়ান।

সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ার ও কোষাধ্যক্ষ মো. তরিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায়, এস এম নূর হাসান জনি, সোহেল মাহমুদ, আলমগীর হান্নান প্রমুখ।

খুলনা ব্যুরো : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। ২৬ মার্চ সকাল ১১টায় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দুর্বার বাংলা” এর পাদদেশে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বীর শহিদদের প্রতি কুয়েটের অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র কল্যাণ) ও সিনিয়র শিক্ষকগণকে সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অতঃপর, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, শহীদ স্মৃতি হল, কর্মচারী সমিতি ও মাস্টাররোল কর্মচারী সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নারায়ণগঞ্জ: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে শহরের চাষাঢ়া নূর মসজিদের পাশে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “বাংলাদেশের সকল আন্দোলনে নারায়ণগঞ্জের মানুষের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআনের আইন বিজয়ের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতীতে জামায়াতের বিরুদ্ধে নানা প্রপাগা-া ছড়িয়ে এবং মিথ্যা মামলায় আলী আহসান মুজাহিদসহ শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে।” তিনি আরও যোগ করেন, ইসলাম প্রতিষ্ঠিত না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, তাই সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

সোনারগাঁ সংবাদদাতা: মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা কর্তৃক এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

২৬ মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে সোনারগাঁয়ের মদনপুর টু গাউছিয়া মহাসড়কে এই বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসের এই র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য দেওয়ান মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রিন্সিপাল আবু জাফর আতাউল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, বারদী ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ মজিবুর রহমান মোল্লা, জামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলামসহ সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের শত শত নেতাও কর্মীরা। বিশেষ অতিথির বক্তব্যে প্রিন্সিপাল আবু জাফর আতাউল্লাহ বলেন, বাংলাদেশের মানুষ পাকিস্তানি রাজাকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল।

কুমিল্লা অফিস: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। আলোচনা সভা পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ দিবসের শিক্ষা ধারণ করে দেশপ্রেম, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর গাইবান্ধা, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডাক্তার আব্দুর রহিম সরকার।

তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনায় দেশ গড়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো বক্তব্য রাখেন: গাইবান্ধা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুন্নবী প্রধান, উপজেলা আমীর মোঃ আবুল হোসেন সরকার, পৌর মেয়র পদপ্রার্থী ও সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, কাটাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা নায়েবে আমীর আব্দুল বারী মিয়া, রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও পেশাজীবী সভাপতি মাওলানা আব্দুল হান্নানসহ উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড়: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা। সকাল ১১টায় জজ কোর্টের সামনে থেকে এই বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কে এসে গোল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পৌর আমীর মাওঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওঃ ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওঃ দেলোয়ার হোসাইন, সদর আমীর সফিউল আলম, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি রাশেদ ইসলাম প্রমুখ। র‌্যালি ও সমাবেশে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা, বিভিন্ন রঙ-বেরঙের ফেস্টুন এবং স্বাধীনতার মহান স্মৃতি সম্বলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।

একই দিনে বিকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জননেতা শারজিস আলম ও জেলা জামায়াতের আমীর মাওঃ ইকবাল হোসাইন আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওঃ মফিজ উদ্দীন ও পঞ্চগড় শহর আমীর মাওলানা মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।

মুন্সীগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে, ২৬ মার্চ বিকাল ৫টায় কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আ জ ম রহুল কুদ্দুসের সভাপতিত্বে জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ মোখছেদুর রহমানের সঞ্চালনয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি মো: আব্দুল মালেক, আরো বক্তব্য রাখেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ডা: মো: ইব্রাহিম দেওয়ান, মাওলানা মুহাম্মদ আব্দুল বারী, মাওলানা হেমায়েত উদ্দিন, সদর উপজেলার আমির মো নুরুল আমিন সিকদার, মুন্সীগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো: উজ্জ্বল হোসেন প্রমুখ। স্বাধীনতা দিবস আলোচনায় বক্তব্যে আ জ ম রুহুল কুদ্দুস বলেন, অনেক ত্যগের মাধ্যমে আমারা মহান স্বাধীনতা পেলেও সত্যিকারে স্বাধীনতা ভোগ করতে পারেনি, দেশ স্বাধীন হওয়ার পরে যারা ক্ষমতায় আসছেন যারা বাকশাল কায়েমের মাধ্যমে জনগণের সকল অধিকার হরণ করেছিল। মানুষের কোন বাক স্বাধীনতা ছিল না। চারটি পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ করেছিল। মানুষের খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান এসব মৌলিক চাহিদাগুলো আজ ও পর্যন্ত পূরণ হয়নি বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের এইসব মৌলিক চাহিদাগুলো পূরণ করবে।

ঝিনাইদহ : মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃবৃন্দ স্বাধীনতার তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ শহর শাখার আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২ জাতীয় সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবুবকর,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌরসভার মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম এবং জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল।

হাটহাজারী : বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধরী।

উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধরীর সভাপতিত্বে বিকাল ৩টায় হাটহাজারী ডাকবাংলো চত্বরে সমাবেশ শুরু হয়।

উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম রাশেদ, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আবদুল আজিজ, অধ্যাপক ফজলুল কাদের, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আসলাম মোরশেদ, মেখল ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ জাফর ইকবাল প্রমুখ।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা অংশ গ্রহণ করেন।

উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস. এম. মুহসীন আলী, সহ-সভাপতি মমতাজ আলী, হাসান রুহানি সুমন, সেক্রেটারি খাইরুল ইসলামসহ জেলা, কুষ্টিয়া শহর এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

ফেনী: বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর শাখার সহকারী সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এতে প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা জামায়াতের জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস,ছাত্র শিবিরের শহর সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম ও শহর জামায়াতের সেক্রেটারী মাওলানা সামাউন হাসান।

প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।আজ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা হুমকির সম্মুখীন। ২০০ বছর গোলামীর কারনে আজো আমাদের গোলামীর মানসিকতা রয়ে গেছে।আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের স্বাধীনতার উপর কোন হুমকি আসলে সেটা এদেশের জাগ্রত জনতা কখনো সহ্য করবে না।

জয়পুরহাট: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু। এসময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন।

লালমনিরহাট : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। জেলা জামায়াত অফিসে

বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহর আমীর মাওলানা জয়নুল আবেদীন।

প্রধান অতিথি, এডভোকেট আবু তাহের, জেলা আমীর লালমনিরহাট ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য।

বিশেষ অতিথি, অ্যাডভোকেট আব্দুল বাতেন সাবেক জেলা আমীর, হাফেজ শাহ আলম, জেলা সহকারী সেক্রেটারি, হায়দার আলী আদিতমারী উপজেলা আমীর প্রমুখ।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের শুভ সূচনা হয়। গুরুদয়াল সরকারী কলেজ সংলগ্ন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মাজহারুল ইসলাম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ, মুক্তিযোদ্ধা সংসদ এবং সরকারি-বেসরকারি দপ্তরসহ অন্যান্য অংশীজন।

এসময় পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জাতির সূর্যসন্তানদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় আয়োজন করা হয়।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে নগুয়া আল ফারুক ট্রাষ্ট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাও নাজমূল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, মাও এম এইস লোকমান, মাও নজরুল ইসলাম, ফাইজুল হক উজ্জ্বল, মোঃ আজহারুল ইসলাম, মাও আব্দুল বারী, মাওঃ আ ম ম আব্দুল হক প্রমুখ।

বেলকুচি (সিরাজগঞ্জ) : বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও বেলকুচি উপজেলা আমীর জননেতা আরিফুল ইসলাম সোহেল বলেছেন, ’স্বাধীনতার ৫৫ বছর পার হলেও এদেশের মানুষ আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে স্বাধীনতার স্বপ্নস্বাধ উপভোগ করতে পারেনি। পারেনি, স্বাধীনতার সূর্যকে সুরক্ষায় জাতি হিসেবে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এ জাতিকে বার বার দ্বিধাবিভক্ত করা হয়েছে। তাই’তো, বিপন্ন স্বাধীনতা আজ অরক্ষিত ও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। সুতরাং, সুখী- সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে :স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের বিজয় অনিবার্য।

গত বৃহস্পতিবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা’র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত “সুখী-সমৃদ্ধ বাংলাদেশ : স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের বিজয় অনিবার্য” শীর্ষক-এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শান্তিগঞ্জ সংবাদদাতা: সারা দেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি এবং উপজেলা পরিষদে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

দিবসটির প্রত্যুষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, প্রাথমিক শিক্ষা পরিবার, বিজ, শান্তিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

গাইবান্ধা সংবাদদাতা: গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডাক্তার আব্দুর রহিম সরকার।

তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনায় দেশ গড়ার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো বক্তব্য রাখেন, গাইবান্ধা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুন্নবী প্রধান। উপজেলা আমীর মোঃ আবুল হোসেন সরকার, পৌর মেয়র পদপ্রার্থী ও সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, কাটাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা নায়েবে আমীর আব্দুল বারী মিয়া, রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও পেশাজীবী সভাপতি মাওলানা আব্দুল হান্নানসহ উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।