রংপুরে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদোগে বিভিন্ন ভাতার দাবীতে গত মঙ্গলবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের রংপুর বিভাগীয় ও জেলা পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ এতে অংশগ্রহন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তাগন বলেন, বিভিন্ন সরকারী-বেসরকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগন নিয়মিত পেনশন ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হলেও গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘ চাকুরী জীবন শেষে এখন তারা অনিশ্চিত চরম দুর্ভোগের জীবন যাপন করছেন। গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা দেশের অন্যান্য সরকারী-বেসরকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণের নিয়মিত পেনশন ও চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার দাবি জানান।
কল্যাণ পরিষদের বিভাগীয় সভাপতি মোজাহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার মজুমদার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রধান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।
পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে তাঁদের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকরিপি প্রদান করেন।